সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জের কৃষ্ণনগরে বাঁধ রক্ষা কমিটির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র বাস্তবায়নে রবিবার (২১ মে) সকাল ৯ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের হলরুমে বাঁধরক্ষা কমিটির সদস্যদের সাথে ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়।

নারী নেতৃত্বাধীন সিএসও দের অংশগ্রহণমুলক জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প, ফেজ-২ এর আওতায় বাঁধরক্ষা কমিটির সদস্যদের সাথে ওরিয়েন্টেশনে প্রতিটি ইউপিতে চেয়ারম্যান ও ১২ জন সদস্য নিয়ে কমিটি গঠিত হয়। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কার ও নদীর পাড়ে গাছ লাগানো ইত্যাদি বিষয়কে দৃষ্টি আকর্ষন করে ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী শাহ ইলিয়াস, নুরুল হক, মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র চেয়ারপার্সন ছকিনা পারভীন, ইউপি সদস্য জি. এম. জবেদ আলী, সাইফুর রহমান, মোঃ ইউছুফ আলী, মোঃ নূর হোসেন, মোঃ জামাল ফারুক, রুহুল কুদ্দুস গাজী, মোঃ আব্দুল গফফার, মোছাঃ রাশিদা খলিল ১,২,৩ আসনের মহিলা সদস্য, মোছা: সাজিদা খাতুন ৪,৫,৬ আসনের মহিলা সদস্য, নাদিরা পারভীন ৭,৮,৯ আসনের মহিলা সদস্য, মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ গোবিন্দ ঘোষ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!