বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

বঙ্গবন্ধুর সমাধিতে পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যানসহ ২ সিনিয়র সচিবের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৫৮২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান মো.সোহরাব হোসাইন, দুর্নীতি দমন কমিশনের সিনিয়র সচিব মুহাম্মদ দিলোয়ার বখত্, অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।

শনিবার দুপুর ৩ টায় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্য বিধি মেনে ‌গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি, সিনিয়র সহকারী কমিশনার দীনেশ সরকার, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিন্টু বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস, নির্বাহী কর্মকর্তা মো.নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.দিদারুল ইসলাম পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পিএসসির চেয়ারম্যান সহ সচিবগণ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে পৃথকভাবে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!