বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু সাতক্ষীরায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে পিআইবির তিন দিনের প্রশিক্ষণের সমাপনী

সাতক্ষীরা পিবিএস-র জেনারেল ম্যানেজার জিয়াউর রহমানের পিতার তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ

✍️জামাল উদ্দিন📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমানের প্রিতা মরহুম আলহাজ্ব শেখ মোঃ মিজানুর রহমানের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে দেশের সকলের নিকট দোয়া চেয়েছেন।

তিনি ব্যক্তিগত জীবনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সাবেক পরিচালক ছিলেন। এ পদে অধিষ্ঠিত থেকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। মানুষটির কর্মময় জীবনে চাকুরীর পাশাপাশি অবসর গ্রহণের পরেও বিভিন্ন সামাজিক ও ধর্মীও কর্মকান্ডে যুক্ত ছিলেন। আল আমিন জামে মসজিদ, বুড়ো মৌলভী দরগা জামে মসজিদ ও মাদ্রাসার সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। হযরত শাহজালাল (রঃ) এর নামে ১ টি মাদ্রাসা ও এতিমখানা নিজ গ্রামে প্রতিষ্ঠিত করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ধর্মানুরাগী ও সুফি সাধক ছিলেন।এ মানুষটির প্রতিষ্টিত বন্দরগাতী নিজ বাড়িতে খানকা শরিফ প্রতিষ্ঠার মাধ্যমে অসংখ্য ভক্ত আশেকান তৈরী করে গেছেন।তিনি নিরবে নিভৃতে অসংখ্য মানুষের কল্যাণে কর্মসংস্থান করে দিয়েছেন। মরহুম আলহাজ্ব শেখ মোঃ মিজানুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর জেষ্ঠ্য পুত্র সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান পিতার বিদেয়ী আত্নার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।ধর্মানুগামী মানুষটির মৃত্যুবার্ষিকীতে নিজ গ্রামের মসজিদ মাদ্রাসা সহ অসংখ্য কর্মস্থানে মিলাদ মাহফিল কোরআন খানির আয়োজন করেছেন পরিবার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!