সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

টুঙ্গিপাড়া প্রেসক্লাব: সভাপতি কাদের, সম্পাদক তরিকুল

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

প্রেসক্লাব গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা বিএম গোলাম কাদের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক শতবর্ষের সম্পাদক এস এম তরিকুল ইসলাম ।

এর আগে ২২ মার্চ বুধবার রাতে প্রেসক্লাবে অনুষ্ঠিত এক বিশেষ অধিবেশনে পূর্ব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি বিএম গোলাম কাদের। পরে বৃহস্পতিবার সকাল ১০টায় ভোট প্রক্রিয়ার মাধ্যমে প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন মুকুল ৩৫ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী বিএম গোলাম কাদের, দৈনিক ইত্তেফাকের টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূনরায় সভাপতি নির্বাচিত হন এবং দৈনিক শতবর্ষের সম্পাদক এসএম তরিকুল ইসলাম উপস্থিত সদস্যদের কন্ঠভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
৩৫ সদস্যের প্রেসক্লাব টুঙ্গিপাড়ার কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সহ-সভাপতি এসএম বিপুল ইসলাম, মইনুল ইসলাম অপু, মাহাবুব হোসেন মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মাদ মামুন, মো.কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী বিশ্বাস মাসুম, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ বিএম শামীম, দপ্তর সম্পাদক মাখন অধিকারী মিন্টু, প্রচার সম্পাদক ফারহান লাবিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাফুজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. হাবিবুল্লাহ শেখ, নির্বাহী সদস্য রেজাউল হক বিশ্বাস, সৈয়দ শুকুর আলী (শুভ), প্রিন্স হোসেন বাবু, মো. শামীম হাসান (ছাদ্দাম), প্রদীপ কুমার জয়ধর (সুভাষ), শ্যামল কান্তি জয়ধর, বাবুল হোসেন, শ্যামল কান্তি নাগ, মো. জামাল সরদার, মো. বিপ্লব হোসেন, সৈয়দ আল-আমিন, মো. আব্দুল হাকিম, মঈনুল ইসলাম, মো. রবিউল ইসলাম, পারভেজ, তুহিব্বুল ইসলাম, তানজিম হাসান প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!