বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে হত-দরিদ্র ৪’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) বেলা ১১ টায় নলতা বাজাজ মার্কেটে নলতার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হকের ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। প্রত্যেককে ২০ কেজি চাউল, ৫ কেজি আলু, ৩ কেজি ডাল ও একটি করে শাড়ি কাপড় প্রদান করা হয়।আলহাজ্ব জাহিদুল হক এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাছু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, কালিগঞ্জ থানার সাব- ইন্সপেক্টর আলী আজম, প্রেসক্লাবের সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, সাংবাদিক শেখ আতিকুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ। অত্যন্ত সু-শৃংখলভাবে ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ অনুষ্ঠানের পর দোয়া মোনাজাত পরিচালনা করেন নলতা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!