সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে গুণিজন সন্মাননা, কার্য নির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা আবহাওয়া প্রতিকূলের মধ্যেও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) বিকাল ৫ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী সহকারে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে শেষ হয। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় জমকালো আয়োজনের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সফল স্বাস্থমন্ত্রী, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাঃ ডাঃ আফম রুহুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহাবুবর রহমান, জেলা আ’লীগের উপদেষ্টা কমিটির সদস্য শেখ মাসুদা খানম মেধা, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম আব্দুল্লাহ প্রমুখ।

এ অনুষ্ঠানের মাধ্যমে কালিগঞ্জ প্রেসক্লাবের সৌজন্যে চল্লিশ ব্যাক্তিকে নিজ অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজন সন্মাননা ক্রেষ্ট, সনদ ও উত্তরীয় প্রদান করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলার ১২ জন ইউপি চেয়ারম্যান, কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কার্য নির্বাহী কমিটির সদস্যদের মাঝে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাবের সকল সদস্য উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করেন। মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবি, শিক্ষক, ব্যবসায়ী, ঠিকাদার ও সাংবাদিকবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!