বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

মুকসুদপুরে বিধিনিষেধ উপেক্ষা করে সরু সড়কে ইট-খোয়া-বালু বোঝাই ভারী যান চলাচলে জনজীবণ অতিষ্ঠ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিধিনিষেধ উপেক্ষা করে সরু রাস্তা দিয়ে ইট, খোয়া বালু বোঝাই ভারী যানবাহন চলাচলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

জানাযায়, মুকসুদপুর হতে কৃষ্ণা দিয়া পর্যন্ত প্রায় ০৭ কিলোমিটার পাকা সড়ক সাধারণ জনগনের সুবিধার কথা বিবেচনা করে দুই বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। এ সকল সরু সড়কে বেশ কিছু দিন যাবৎ ইট, খোয়া, বালু ও মাটি বোঝাই করে প্রতিদিন শত শত ট্রাক/ ট্রাক্টর ও নসিমন যাতায়াত করার ফলে সড়কটি ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে।

মুকসুদপুর সদর পৌরসভার ১ নং ওয়ার্ডে রেল প্রজেক্টের কাজ চলছে সে জন্য রেলের মালামাল পরিবহনের জন্য লিং রোড রয়েছে কিন্তু সেখান থেকে কিছু যানবাহন গেলেও জনগণের চলাচলের সরু সড়ক দিয়েই বেশি যানবাহন চলাচল করে, এই সরু সড়কের পাশে শত শত বসত বাড়ি রয়েছে, বিপুল সংখ্যক যানবাহন চলাচলের ফলে সড়কের পাশে থাকা বাড়িতে ধূলা ময়লা প্রবেশ করে বাড়ীঘর সব ধূলোয় আছন্ন হয়ে পড়ছে। এই ধূলা ময়লার কারনে বাড়িতে থাকা ছোট শিশু ও বয়স্ক মানুষ শাসকষ্ট সহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত উপজেলার প্রায় ৮/১০ গ্রামের ও পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের সালথা, নগরকান্দা উপজেলার প্রায় ৭০/৮০ টি গ্রামের মানুষ তাদের নিত্য প্রয়োজনে মুকসুদপুরের বাজারে আসেন। আসার সময়ে অনেকে দুর্ঘটনার শিকার হন, শিশু শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সময় প্রায়শই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া ধুলোর জন্য সড়ক দুর্ঘটনায়ও পড়তে হচ্ছে অহরহ। এছাড়াও এই সড়ক দিয়ে যানবাহন চলাচলের সময়ে সড়কের ধুলোবালি ও ময়লায় আছন্ন হয়ে চোখে মুখে ও সম্পূর্ণ শরীর ময়লায় নষ্ট হয়ে যায়! তাই এই সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পেতে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী -মুকসুদপুর) আসনের উন্নয়নের রূপকার, বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান ও জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন ওই এলাকায় হাজারো ভুক্তভোগী মানুষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!