মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

তালায় বাল্যবিয়ের দায়ে কনের মাকে জরিমানা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে বিয়ে দেয়ার অপরাধে কনের মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (৫ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন। উপজেলার কুমিরা গ্রামের রনজিত সরকারের স্ত্রী শ্যামলী সরকারকে উক্ত জরিমানা করা হলে তিনি তা নগদে পরিশোধ করে দেন। সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের বিনয় সরকারের পুত্র প্রসেনজিৎ সরকারের সাথে মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে উক্ত জরিমানা করা হয়। এ সময় বাল্যবিযের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং মেয়েকে ছেলের বাড়ি থেকে ফিরিয়ে আবারও স্কুলের পাঠানোর প্রতিশ্রুতি প্রদান করে মুচলেকা গ্রহণ করা হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, গোপনে সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের বিনয় সরকারের পুত্র প্রসেনজিৎ সরকারের সাথে কুমিরা গ্রামের ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর বিয়ে হয়। কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের গত বছরের সদস্য ঐ ছাত্রীর মাকে রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে তার মাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস। এ সময় ঐ কন্যার মা উক্ত জরিমানার টাকা পরিশোধ করে দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!