বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

কালিগঞ্জের মৌতলায় আগুনে পুড়ে ব্যবসায়ীর কয়েক লাখ টাকার ক্ষতি

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলায় অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীর লাখ লাখ টাকার ক্ষতিসাধন।

ঘটনাটি মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পূর্ব মৌতলা পোষ্ট অফিস মোড়ে মৃত শেখ তোফাজউদ্দীন (টেকা) ছেলে সফিকুল ইসলামের পুরাতন প্লাস্টিকের দোকানে ঘটে। এ ঘটনায় সফিকুল ইসলামের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য মীর গাওছোল আজমসহ স্হানীয় লোকজন। তিনি বলেন, ‘সন্ধ্যা ৭ টার টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সফিকুলের দোকান ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় দোকানে থাকা মালামাল, পুরাতন প্লাস্টিক ও অন্যন্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্হানীয়দের ধারণা এতে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ কালিগঞ্জ ফায়ার সার্ভিস এর কর্মকর্তা আকবার আলীর নেতৃত্বে চৌকস টিম আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ফায়ার ফাইটার রবিউল ইসলাম জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই দোকানঘরে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২ ঘন্টার মত সময় লাগে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানটিতে মালামালসহ কয়েক লাখ টাকার জিনিসপত্র ছিল। পরে থানার এস আই বিশ্বজিতের নেতৃত্বের একটি দল সরেজমিন পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!