শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত

তালায় মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তালার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ।

বৈঠকে সমাজ গঠনে নারীদের ভূমিকার কথা তুলে ধরে প্রধান অতিথি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সমাজে নারীরাই প্রথম কৃষি কাজ শুরু করেছিলো। নারীরা ভোর থেকে রাত অবধি ঘরের কাজ করে থাকে। এমনকি বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সবক্ষেত্রেই নারীদের উল্লেখযোগ্য অবদান ছিল। নারীদের সংঘটিত করে প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান পরিস্থিতিতে সর্বক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার যোগ্য করে তুলতে পারলে তা হবে স্মার্ট বাংলাদেশ এর জন্য সহায়ক। নারীরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের অগ্রদূত। বৈঠকে তিন শতাধিক নারী অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!