বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

টুঙ্গিপাড়ায় পাটগাতি বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: মাহবুব সভাপতি ও সম্পাদক অপু 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৪ বার পড়া হয়েছে

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী পাটগাতী বাজারের ত্রি-বার্ষিক বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২০) সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উক্ত নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম অপু।

বনিক সমিতির নির্বাচন কমিশনের সমন্বয়কারী রেজাউল হক বিশ্বাস জানান, সিনিয়র সহ-সভাপতি পদে ইমরান শেখ, সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ পদে মাওলানা মুফতি মারফুদুর রহমান, প্রচার সম্পাদক পদে রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুকুল শেখ বিজয়ী হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অপু গণমাধ্যমকে বলেন, নির্বাচনে জয়-পরাজয় রয়েছে। এসব বিবেচনা না করে সকলে মিলেমিশে পাটগাতি বাজার বণিক সমিতির সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে চাই। আর এ ব্যাপারে দু’জনই সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!