বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

ব্রহ্মরাজপুরে স্বর্গীয় বাবু পশুপতি স্মৃতি ৮দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে দহাকুলা বন্ধু যুব সংঘ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে স্বর্গীয় বাবু পশুপতি স্মৃতি ৮দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) ডি বি ইউনাইটেড হাইস্কুল মাঠে ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন’র সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও ডি.বি.ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপািত নিলীপ কুমার মল্লিক প্রমুখ।

স্বর্গীয় পশুপতি স্মৃতি আট দলীয় নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ইটাগাছা ক্রিকেট একাদশকে ৭-উইকেটে হারিয়ে দহাকুলা বন্ধু যুব সংঘ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়েছে দহাকুলা বন্ধু যুব সংঘের খেলোয়ার রমজান এবং সেরা টিম ম্যানেজার নির্বাচিত হয়েছে দহাখুলা বন্ধু যুব সংঘের পরিচালক মাসুদ রানা। এসময় ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!