সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জ সম্মিলিত সামাজিক আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত: রিয়াজ সভাপতি ও সম্পাদক শিমুল

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলন এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র‌্যালি উপজেলার ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়ামমে কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাংবাদিক সুকুমার দাস বাচ্চু ও সদস্য সচিব আশেক মেহেদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিএম এর সভাপতি ও সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ডা: শেখ বাহারুল আলম। সম্মেলনের প্রধান আলোচক ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সম্মেলন উদ্বোধন করেন সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক আন্দোলন খুলনা শাখার সভাপতি এডভোকেট প্রসেনজিৎ দত্ত, সাতক্ষীরা কমিটির সাধারণ সম্পাদক রাশেদ হোসেন, অর্থ সম্পাদক মির্জা সুলতানা, ডিআরএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ খান আবুল বাশার, বিষ্ণুপুর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, গাজী জাহাঙ্গীর কবির, ইলা দেবী মল্লিক, গাজী মিজানুর রহমান। সম্মেলনে উপস্থিত সর্বসম্মতি ক্রমে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও শেখ রিয়াজ উদ্দিনকে সভাপতি এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল সাধারণ সম্পাদক ও নাঈম মেহেদীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটি গঠন করা হয়। সম্মেলনে সংগীত পরিবেশন করেন নিবিড় মেহেদী শুভ ও কবিতা আবৃত্তি করেন সাহিত্য ভঞ্জ চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ প্রমুখ ও উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!