মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

‘সাইবার অপরাধ প্রতিরোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, আমরা বন্ধুর সমন্বয়কারী তাপস সরকার প্রমুখ। এ সময় শিক্ষার্থীরা সাইবার অপরাধকে লাল কার্ড প্রদর্শন এবং শপথ বাক্য পাঠ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ স্মার্ট হচ্ছে। আমরা ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করে নিজেদের ভ্যাগের পরিবর্তন করতে পারি। এ সময় ইন্টারনেটকে খারাপ কাজে ব্যবহার না করার প্রতিশ্রুতি দেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!