বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

‘নিরাপদ খাদ্য সমৃদ্ধ জাতি, স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে।

দিনটি উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে তালা উপ-শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়ন প্রচেষ্টার ঋণ সমন্বয়কারী গোলাম আজমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান।

এ সময় সমন্বিত কৃষি ইউনিট, কৈশোর কর্মসূচি, প্রসপারিটির কর্মকর্তাবৃন্দসহ ৫০ জন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে রচনা প্রতিযোগিতায় ৩ জন এবং কুইজ প্রতিযোগিতায় ৫ জন মিলে মোট ৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!