বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

গোপালগঞ্জে এলজিইডি’র উদ্যোগে নারী কর্মীদের মাঝে কর্ম সহায়ক সরঞ্জামাদি বিতরণ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে এলজিইডি’র উদ্যোগে সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নারী কর্মীদের মাঝে কর্ম সহায়ক সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ এলজিইডি’র আয়োজনে সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা এলজিইডি’র অফিস চত্বরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি এবং আরইআরএমপি-৩ শীর্ষক প্রকল্পের আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নারী কর্মীদের মাঝে ঝুড়ি, কোদাল, দা, হাসুয়া, দরমুজ, এ্যাপ্রোন, ছাতা, পতাকা, সাবান, মাস্ক ও মেডিকেল বক্স বিতরণ করা হয়। গোপালগঞ্জ জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদ।

গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক বলেন, “উক্ত প্রকল্প নারী কর্মীদের আর্থ- সামাজিক অবস্থার উন্নয়ন, কর্ম-সংস্থানের সুযোগ সৃষ্টি করে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমি নামে খ্যাত গোপালগঞ্জ জেলার গ্রামীণ গুরুত্ব পূর্ণ সড়ক বছরব্যাপী রক্ষণাবেক্ষণের মাধ্যমে চলাচলের উপযোগী রেখে গ্রামীন অর্থনীতি সচল রাখা”। এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো দুস্থ নারীদের সহায়তা করা যাতে তারা নিজেরাই সাবলম্বী হতে পারে।

এসময় গোপালগঞ্জ এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, জেলার ৫ উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীগণ, উক্ত প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ জেলার পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি এবং আরইআরএমপি-৩ এ নিয়োজিত নারী কর্মীদের একাংশ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!