সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী বাচ্চু’র মাতা বকুল রানীর মৃত্যু বার্ষিকী পালন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এবং কবি সুকুমার দাশ বাচ্চু’র মাতা স্বর্গীয় বকুল রানী দাশ এর ৩১ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি, বাংলা ১৪২৯ সন), কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর গ্রামে তার নিজ বাড়িতে সকালে মায়ের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও নাম সংকীর্তন করা হয়। মা- বাবা ও প্রয়াত আত্মিয় স্বজনের আত্মার শান্তি কামনায় ধর্মীয় অনুষ্ঠানদি সম্পন্ন শেষে দুপুরে প্রসাদ প্রদান ও সকলকে আপ্যায়ন করা হয়। স্বর্গীয় বকুল রানী দাসের ৩১ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব গ্রামবাসী শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে আহ্বান জানিয়েছিলেন কুশুলিয়া ইউপির সাবেক মেম্বর রাধাপদ দাশ। মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, উপজেলা বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাধারণ সম্পাদক সৈয়েদ মাহমুদুর রহমানসহ সাংবাদিকৃন্দ, জনপ্রতিনিধি, কবি, এনজিও কর্মকর্তা, সূধীও এলাকাবাসী। গীতা পাঠ ও কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট কীর্তনীয়া পরিতোষ অধিকারী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেবহাটা পাটবাড়ি তপন গোস্বামী গুরুদেবের পুত্র গোবিন্দ গোস্বামী স্বর্গীয় বকুলবালা দাস ও তাদের মৃত আত্মীয়-স্বজনের জন্য আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয় এ সময় অনুষ্ঠানে সাত ভাই দুই বোনআত্মীয়-স্বজন প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!