বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তালায় সড়ক দুর্ঘটনায় আহত মুনসুর আলী পঙ্গুতের অভিশাপ নিয়ে ধুঁকে ধুঁকে মরতে বসেছে!

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোঃ মুনসুর আলী শেখ (৫৫) পঙ্গুতের অভিশাপ নিয়ে ধুঁকে ধুঁকে মরতে বসেছে। তিনি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটী গ্রামের মৃতঃ নবজান আলী শেখের পুত্র। প্রায় ১৬ বছর আগে সড়ক দুর্ঘটনায় একটি চোখ একেবার অন্ধ হয়ে যায় তার। এ সময় তার হাত, পা ও নাক ভেঙ্গে পঙ্গু হয়ে দীর্ঘদিন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে উঠলেও পঙ্গুতের অভিশাপে ধুঁকছেন তিনি।

আহত বেবিট্যাক্সি চালক মুনসুর আলী শেখ জানান, ২০০৭ সালের ১৫ জুন রাতে আঠারোমাইল হতে কয়েকজন যাত্রী নিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তালা সদরে ফিরছিলেন তিনি। এ সময় শাহাপুর বটতলা এলাকায় একজন যাত্রীকে নামানোর জন্য তিনি রাস্তার বাম দিকে একটি বাবলা গাছের পাশে ট্যাক্সি দাঁড় করান। এ সময় পাইকগাছা থেকে আঠারোমাইলগামী একটি মাছের পিকআপ (যার নং খুলনা মেট্রো- ম-১১-০০১৩) নিয়ন্ত্রণ হারিয়ে তার বেবিট্যাক্সিকে (যার নং ঢাকা মেট্রো- খ-১১-১৫৯৪) ধাক্কা দেয়। এ সময় বেবীট্যাক্সির একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় বেবীট্যাক্সি চালক মুনসুর আলীসহ কয়েকজন যাত্রী। বেবীট্যাক্সি চালক মুনসুর আলীর ডান চোখ ও ডান পা চিরতের নষ্ট হয়ে যায়। এ সময় মুনসুর আলীকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ভারতে চিকিৎসা নিতে ভিটেবাড়ি, গরু-ছাগল বিক্রি করে প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে নিঃস্ব হতে হয়। বর্তমানে পঙ্গুত্বের অভিশাপ নিয়ে ধুঁকে ধুঁকে মরতে বসেছেন তিনি।

মুনসুর আলী আরও বলেন, সেই ঘাতক পিকআপের সন্ধান আজও মেলেনি। তাদের পক্ষ থেকে কোন ক্ষতিপূরণও পাননি তিনি। উল্টো কতিপয় ষড়যন্ত্রকারীরা পিকআপ মালিকের সাথে আতাত করে তাকে বিপাকে ফেলতে উল্টো মামলা করে তার বিরুদ্ধে। পরবর্তীতে আদালত উক্ত মামলা খারিজ করে দেয়। এমনভাবে সাংবাদিকদের কাছে তার নিদারুণ কষ্টের কথা তুলে ধরেন মুনসুর আলী। বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তিনি। এ সময় তিনি সংবাদটি প্রচারের জন্য সংবাদ কর্মীদের কাছে আবেদন জানান। পাশাপাশি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন তিনি। এজন্য বিকাশসহ ০১৯৫৪৬৪৫৪১৫ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!