মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক পাটগাতি শাখায় গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোন -এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

এসময় সেখানে গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোনের জোনাল ম্যানেজার সাজেদুর রহমান, অডিট অফিসার ইমদাদুল হক, এরিয়া ম্যানেজার মো. জুয়েল তালুকদার ও গ্রামীণ ব্যাংক পাটগাতী শাখা ব্যবস্থাপক জয়দেব ঘোষ সহ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোনের জোনাল ম্যানেজার সাজেদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই সারাদেশের বিভিন্ন এলাকায় আমরা শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। এ বছরেও গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোনের উদ্যোগে এখন পর্যন্ত প্রায় ৭ শতাধিক এর বেশি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্রকৃতির নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী- অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। এমনই মহৎ কাজ প্রতি বছর দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রহীন শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে দেশের প্রথম নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!