বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

সাতক্ষীরার বড়বাজারে র‌্যাবের অভিযান:বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে এক ব্যবসায়ি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে ৮ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। 

বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের আলমগীর স্টোর্সের গুদামে এ অভিযান চালানো হয়। নকল পণ্য বিক্রি করার অপরাধ স্বীকার করায় ওই প্রতিষ্ঠানের মালিক আলমগীর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সাতক্ষীরার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরুল আমিন জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে বুধবার দুপুর ১২টা থেকে দু’টো পর্যন্ত সাতক্ষীরা শহরের বড়বাজারে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রসাধনী ব্যবসায়ি আলমগীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান আলমগীর স্টোর্সের গুদাম থেকে বিএসটিসি অনুমোদন বিহীন জনসন বেবী পাউডার, ক্রিম, লেকমি ক্রিম, ফগস পারফিউম, ক্লিন এ- ক্লিন ক্রিমসহ ৬২ ধরণের নকল প্রসাধনীর চার হাজার ৫৬টি পণ্যব্দ করা হয়। ওই সব পণ্যের গায়ে কোন বিএসটিসির মার্ক ছিল না। নামী দামী কোম্পানীর স্টিকার লাগিয়ে খুচরা ও পাইকারী বিক্রি করতেন ওই ব্যবসায়ি। জব্দকৃত পণ্যের মূল্য আট লাখ টাকা। জব্দকৃত পণ্য নষ্ট করা হবে বলে জানা তিনি।

ব্যবসায়ি আলমগীর হোসেন বলেন, তিনি ঢাকার চকবাজার থেকে ওই সব নিম্নমানের প্রসাধনী ও নামী কোম্পানীর স্টিকার কিনে এনে খুচরা ও পাইকারি বিক্রি করতেন। নিজের দোষ স্বীকার করায় ব্যবসায়ী আলমগীর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
অভিযানে অংশ নেন খুলনা র‌্যাব -৬ এর সাতক্ষীরা শাখার সহকারি পুলিশ সুপার বজলুর রশীদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপপরিচালক জাকির হোসেন, সুলতানপুর বড়বাজার কসমেটিকস ব্যবসায়ি সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!