বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

তালায় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে কাজের বিনিময় অর্থ প্রদান

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীর আওতায় তিন ধাপে ৩ লক্ষ ৮২ হাজার ৮ শত টাকা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ।

উপজেলার তেঁতুলিয়া, খলিলনগর ও তালা সদর ইউনিয়নের উপকারভোগিদের মাঝে উক্ত অর্থ বিতরণ করা হয়। রবিবার দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ সাইক্লোন আম্পানে রেসপেন্স-২০২০ প্রজেক্টের আওতায় কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীর শেষ ধাপের অর্থ বিতরণ করা হয়।

তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী সরকারী প্রাথমিক বিদ্যালয়, খলিলনগর ইউনিয়নের পূর্ব খলিলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তালা সদর ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর স্ব-স্ব কার্যক্রমের স্থানে এই অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি অসীম কর্মকার, উত্তরণ এর প্রকল্প সম্বয়কারী হাসিনা পারভীন, উত্তরণের হেদায়ত উল্লাহ মুকুল ও রাহুল দৈসহ উপকারভাগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ টি পরিবারের প্রত্যককে প্রতিদিন ৩০০ টাকা হারে ২২ দিনের কাজের জন্য ৬ হাজার ৬ শত টাকা প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে ৩৮ জন নারী ও ২০ জন পুরুষের মাঝে উক্ত অর্থ বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!