মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কোটালীপাড়ায় শুয়াগ্রাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সভা ও খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড (এসপি নং – ৩৩০৬৯) -এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকার ও জাপান সরকারের যৌথ উদ্যোগে “দ্বিতীয় ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প” -এর আওতায় এলজিইডি পানি সম্পদ সেক্টরের বাস্তবায়নে এসময় কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের ৭ টি খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এলজিইডির পানি সম্পদ সেক্টর কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পের সুবিধা ইতোমধ্যেই দেশের সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শুয়াগ্রাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড -এর আয়োজনে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা-২১৭, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এঁর উন্নয়ন কার্যক্রমে দায়িত্ব পালনের জন্য মনোনীত প্রতিনিধি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ও চলমান এ প্রকল্পের উপদেষ্টা মো. শহীদ উল্লাহ খন্দকার।

গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী এম. জাহাঙ্গীর আলম, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মি. গাব্রিয়েল বাড়ৈ প্রমুখ।

কোটালীপাড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুয়াগ্রাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর সকল নারী ও পুরুষ সদস্য সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শহীদ উল্লাহ খন্দকার তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার নির্দেশ দিয়েছেন, আপনারা সকলেই সামর্থ্য অনুযায়ী আবাদ করবেন, আর খাল পুনঃ খননে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় চাষাবাদ বাড়বে। শেখ হাসিনা আপনাদেরকে তথা বাংলাদেশের জনগণের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আপনারা দোয়া করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!