বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৮০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা ডিসেম্বর-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) -এর উন্নয়ন কার্যক্রমে দায়িত্ব পালনের জন্য মনোনীত প্রতিনিধি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার।

গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমানের সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায় গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ
ফেরদৌসী, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ডা. অসিত কুমার মল্লিক, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওহিদ আলম লস্কার, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শশাক্ঙ মল্লিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু কুমার রায়, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হাসানুজ্জামান, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক অনাদি রঞ্জন মজুমদার, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিশ কুমার দাশ, জেল সুপার মো. ওবায়দুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, বিআরটিএ -এর সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. হাদিউজ্জামান, গোপালগঞ্জ বিসিক -এর সহকারী মহাব্যবস্থাপক গৌরব দাস, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম গণমাধ্যমকর্মী মিজানুর রহমান মানিক, কে এম সাইফুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গোবিন্দ চন্দ্র সরদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুপ্রকাশ চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. মিজানুর রহমান সহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবেক সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার জেলায় অনাবাদি জমিতে ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে জেলায় বিভিন্ন দপ্তরে শূন্য পদে দ্রুত লোকবল নিয়োগের ব্যাপারে জোরদার আরোপ করে কমিটির সকল সদস্যদের প্রতি জেলায় চলমান উন্নয়ন কাজের ব্যয় সংকোচিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তিনি দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ বয়ে আনবে ঠিক তেমনি প্রকল্প প্রণয়ন ও তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!