মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু

ভাবগম্ভীর পরিবেশে সাতক্ষীরায় ণ ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৬০ বার পড়া হয়েছে

বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কাটিয়ার দীনেশ কর্মকারের বাড়ি সংলগ্ন বধ্যভূমির প্রতীকি স্মৃতিস্তম্ভে সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ,’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠণ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্বা জানান।

এরপর সকাল পৌনে ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোশরারফ হোসেন মশু, ’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সদস্য সচিব লায়লা পারভিন সেঁজুতি, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাস প্রমুখ।

বলেন, স্বাধীনতার ৫১ বছর পরেও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। আজো সাতক্ষীরা সদরসহ বিভিন্ন উপজেলার বধ্যভূমিগুলো চিহ্নিত করে তাতে স্মৃতিসৌধ নির্মাণ করা যায়নি। অবিলম্বে সরকারি নীতিমালা অনুযায়ি ওইসব বধ্যভূমি চিহ্নিত করে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যাতে নতুন করে মাথা চাঁড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।

এদিকে ’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি বুধবার বিকেল চারটায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভা শেষে সন্ধ্যায় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলনের সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!