বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে যুবলীগ নেতার বাড়ীতে ডাকাতি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একাধিক টিম

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ শহরের বৈশাখী রোডে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমবি সাইফ বি-মোল্লা’র বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার রাতে ৬/৭ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল তার বাড়ির জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে বাড়িতে থাকা লোকজনের হাত-পা ও মুখ বেঁধে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে। এসময় বাড়িতে থাকা বদরুল আলম টিটো বাঁধা দিলে ডাকাত দলের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে সে বেশ খানিকটা আহত হয়। পরে ডাকাত দল বাড়ির আলমিরা ভেঙে বেশ কিছু স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা ও বাড়ির লোকজনের ব্যবহৃত মুঠোফোনগুলো নিয়ে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সদর থানা, সিআইডি ও ডিবি পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে নানা আলামত সংগ্রহ করেছেন।

গোপালগঞ্জে চুরি/ডাকাতি সহ নানা অপরাধ রোধে পুলিশের অভিযান জোরদারের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিলে এ ধরনের ঘটনা অনেকটাই কমে আসবে বলে দাবি এলাকাবাসী ও সচেতন মহলের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!