মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে

আজ ১০ ডিসেম্বর শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা কমিটির আয়োজনে শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় আসক গোপালগঞ্জ কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা -এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব গোপালগঞ্জে ফিরে শেষ হয়।

পরে আসক গোপালগঞ্জ কমিটির সভাপতি, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আসক ফাউন্ডেশন গোপালগঞ্জ -এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি আক্তার সিকদার, এম এইচ নান্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল আমিন সিকদার কটু, আইন সম্পাদক এ্যাড. মাহাবুবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মুসলিমা জান্নাতুল তানিয়া প্রমুখ। এসময় ডা. আনিসুজ্জামান, এস এম হুমায়ূন আছাব চৌধুরী, জামান এস্কেন্দার আলী, শাহীন, আসমা, নজরুল, পলি, লুনা ও হেলেনা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা দিবসটির তাৎপর্য উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন, গোপালগঞ্জ জেলা কমিটি বিগত ১০ বছর যাবত মানবাধিকার বঞ্চিতদের পাশে থেকে তাদের জন্য নিঃস্বার্থভাবে বিনা পয়সায় নিরলসভাবে কাজ করে চলেছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!