মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি’ -এ প্রতিপাদ্যে আইডিইবির উদ্যোগে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় সকল শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে রং-বেরঙের বেলুন উড়িয়ে জেলা প্রশাসক (যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানা গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. গোলাম কবির, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী বিএম এহসানুল কবির, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুল হালিম খান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে পৌরপার্কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী বিএম এহসানুল কবির, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো.আবদুল হালিম খান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!