শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু ভোমরায় ছাদ ভেঙে যুবক নি হ ত, আ হ ত ৩ ভ য়া ব হ বি প র্য য়ে র মুখে বিচার বিভাগ: দ্রুত সংস্কারের দাবি ইয়ারুল ইসলামের এক অদম্য ক্রান্তি – কবি তন্ময়

তালায় ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ বছরের সাজা প্রদান

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় তালায় ইভটিজিংয়ের দায়ে মোঃ আসাদুল ইসলাম আসা (৩০) নামের যুবকের ১ বছরের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২০) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। বখাটে আসাদুল উপজেলার দোহার গ্রামের মৃত সিফাতুল্ল্যাহ সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, একাধিক মামলার আসামী আসাদুল ইসলাম আসা প্রায় রাস্তা-ঘাটে স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করতো। বুধবার দুপুরে উত্ত্যক্তের সময় এলাকাবাসী তাকে উপজেলার মাগুরাডাঙ্গা এলাকা থেকে আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন তাকে এক বছরের সাজা প্রদান করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!