বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

নানান কর্মসূচির মধ্যদিয়ে কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জে যুবঋনের চেক হস্তান্তর, সনদ বিতরণ, যুব র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় যুব দিবস।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,  উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারী  প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক  আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযথভাবে পালন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!