মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

ভোমরা বন্দর দিয়ে টানা দুই দিন যাবত পেঁয়াজ রফতানি বন্ধ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে টানা দুই দিন যাবত পেঁয়াজ রফতানি বন্ধ কর দিয়েছে ভারত। সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারতীয় কোন পেঁয়াজের ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে দেখা যায়নি। তবে পেঁয়াজ রফতানি বন্ধর রাখার ব্যাপারে ভারতীয় ঘোজাডাঙ্গা কাষ্টমস ও সিএন্ডএফ কর্তৃপক্ষ লিখিত ভাবে কিছু জানাননি বলে জানান ভোমরা স্থল বন্দর কাষ্টমস ও সিএন্ডএফ নেতারা। তবে, পেঁয়াজ রপ্তানী বন্ধ হলেও অন্যান্য পন্যবাহী ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত দুই দিন যাবত হঠাৎ করেই পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। ভারতীয় ঘোজাডাঙ্গা কাষ্টমস ও সিএন্ডএফ কর্তৃপক্ষ পেঁয়াজ রফতানি বন্ধ রাখার ব্যাপারে ভোমরা কাষ্টমস ও সিএন্ডএফ নিতৃবৃন্দকে এখনও পর্যন্ত কোন কিছু লিখিত ভাবে জানাননি।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের কোষাধ্যক্ষ মাকসুদ খান বলেন, গত ১৩ তারিখ পর্যন্ত ভারতীয় রফতানিকারকরা ২৫০ থেকে ৩০০ ডলার পেঁয়াজ রফতানি করছেন সেটিতে তাদের লোকসান হওয়ায় তারা পেঁয়াজ রপ্তানী বন্ধ করে দিয়েছে। তবে, পেঁয়াজের রপ্তানী মূল্য বৃদ্ধি করে তারা খুব দ্রুতই আবারো পেঁয়াজ রপ্তানী করবে বলে তিনি আরো জানান।

ভোমরা স্থলবন্দরে শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে (গত ৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত) ৫৩৩ টি ট্রাক যোগে মোট পেঁয়াজ আমদানি হয়েছে ১২ হাজার ৪৩৭ মেট্রিক টন। তিনি আরো জানান, গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এখনও কোন ভারতীয় পেঁয়াজের ট্রাক বন্দর দিয়ে প্রবেশ করেনি এবং পেঁয়াজ রফতানি বন্ধের ব্যাপর তারা লিখিতভাবে এখনও পর্যন্ত তাদের কিছু জানাননি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!