সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জে পিস ক্লাবের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে পিস ক্লাবের যুব তরুণদের সাথে স্থানীয় কর্তৃপক্ষের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় অনুষ্ঠিত শেয়ারিং মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী (সফু), সাধারণ সম্পাদক সুকুমার দাশ (বাচ্চু), চাঁচাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল হক, রতনপুর ইউপি সচীব খান আহাদুর রহমান,বিষ্ণুপুর ইউপি সদস্য গোলাম রব্বানী, রূপান্তর কর্মী মিনহাজুল হক প্রমুখ। পিস ক্লাব ২০১৯ সাল থেকে সমাজের শান্তি-সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে জেলাব্যাপি যুব তরুণদের সচেতন করে চলেছে। ভবিষ্যতে পিসক্লাবকে টেকসই সংগঠনে পরিনত করার ক্ষেত্রে অতিথিরা সহযোগিতা করবে বলে জানান। অতিথিরা পিসক্লাবের সার্বিক কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন রূপান্তরের কর্মী আব্দুল হান্নান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!