বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা

খেলাধুলা করলে যুব সমাজ বিপথগামী হয়না, মাদদ্রব্যে জড়িয়ে পড়েনা–ওসি হালিমুর রহমা বাবু

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৪৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৪ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার পারুলগাছা প্রগতি সংঘের আয়োজনে পারুলগাছা ফুটবল ময়দানে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় পিডি কে মিতালী সংঘ ফুটবল একাদশ বনাম আনুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি থেকে খেলা উদ্বোধন করেন কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাত হালিমুর রহমান (বাবু)। এসময়ে বক্তব্যে তিনি বলেন” মাদককে না বলুন, আর ক্রীড়াকে হ্যাঁ বলুন” খেলাধুলা করলে যুব সমাজ বিপথগামী হয়না। মাদদ্রব্যে জড়িয়ে পড়েনা। সুন্দর সমাজ গঠনে যুবকদেরকে খেলাধুলায় মনোযোগী হতে হবে,খেলাধুলা করলে শরীর ও মনের বিকাশ ঘটে। এমন একটি খেলার আয়োজন করার জন্য তিনি যুব সমাজকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আফছার উদ্দিন, জাহিদ আলম, ইউপি সদস্যা লাইলী পারভীন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালী।এসময় আরো উপস্থিত ছিলেন পারুলগাছা প্রগতি সংঘের ভারপ্রাপ্ত সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃণাল কুমার মন্ডল, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও পারুলগাছা প্রগতি সংঘের ক্রীড়া সম্পাদক অসীম কুমার রায়, পারুলগাছা প্রগতি সংঘের অন্যতম সহযোগী মেহেদী হাসান বাবু প্রমুখ। খেলাটি পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারি ও কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী শেখ ইকবাল আলম বাবলু,সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মমিনুল হক, মুর্শিদ এলাহি বাবু ও লাল্টু। উক্ত খেলাটি ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন।ম্যাচটি নির্ধারিত সময়ে পি ডি কে মিতালী সংঘ ৩-০ গোলে জয় লাভ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!