মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে তিনটি ট্রলার ও মাছসহ ১৩ জেলে আটক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৯ বার পড়া হয়েছে

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিন অভয়ারন্য প্রবেশ করে মাছ শিকার করার অপরাধে তিনটি ট্রলার ও মাছসহ ১৩ ছেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। রবিবার ভোরে ৫৪ নং কম্পোর্টেমেটের আওতায় বেহালা অভয়ারন্য খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া থানার বেগা গ্রামের মৃত মোশারফ বাপনার ছেলে রুহুল আমিন বাপনা, হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান, মৃত ইউসুফ হাওলাদারের ছেলে গাওস হাওলাদার, আবুল হোসেন মোল্যার ছেলে রুহুল আমিন মোল্যা, জাবার মোল্যার ছেলে বাপু মোল্যা, মৃত রাজ আলী মোল্যার ছেলে আলি আকবার মোল্যা, বাল্লা ব্যাপারির ছেলে তানজিম ব্যাপারি, দেলোয়ার মোল্যার ছেলে মিজানুর মোল্যা, আলমগীর হোসেনের ছেলে রবিউল হোসেন, মৃত রাজ আলী ব্যাপারির ছেলে জাকির হোসেন, মৃত বাবুল শেখের ছেলে রবিউল শেখ, মৃত দলিল ব্যাপারির ছলে নুর আলী ব্যাপারী এবং একই থানার মাদারতলা গ্রামের শুকুর আলী মোল্লার ছেলে দেলোয়ার মোল্যা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ)এম. এ হাসান জানান, সুন্দরবনে প্রবেশে নিষিদ্ধ অভয়ারন্য এলাকায় দলবদ্ধ জেলেরা মাছ শিকার করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্ব বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৩ টি ট্রলার, মাছধরা জাল ও ৩০ কেজি মাছসহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করা হয়। একই সাথ আটক করা হয় উক্ত ১৩ ছেলেকে। তিনি আরো জানান, এঘটনায় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!