বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কালিগঞ্জ উপজেলা কমিটি গঠন: সভাপতি শিমুল সম্পাদক করিম

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কালিগঞ্জ উপজেলার কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুলকে সভাপতি, শেখ আব্দুল করিম মামুন হাসানকে সাধারণ সম্পাদক ও বাবলা আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে মোট ২৩ সদস্যের উপজেলা কমিটি উপস্থিতিদের কন্ঠভোটে গঠন করা হয়।

সোমবার (৩ অক্টোবর) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মহিদার রহমান, প্রধান বক্তা ছিলেন জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম কবীর, শেখ রেজাউল ইসলাম বাবলু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলার সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।

জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কালিগঞ্জ উপজেলা কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভাশেষে সকলের সম্মতিক্রমে কমিটির অন্যান্যরা হলেন সিনিঃ সহ সভাপতি সুকুমার দাশ বাচ্চু, সহ সভাপতি এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, গাজী জাহাঙ্গীর কবীর, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সহ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, দপ্তর সম্পাদক শেখ নুর আহমেদ ঈমন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক শিমুল হোসেন, ক্রীড়া সম্পাদক শাহাদৎ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মহাসীন হুসাইন, মহিলা বিষয়ক সম্পাদিকা আজমীরা সুলতানা পাখি, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক তাপস কুমার ঘোষ। কার্যকরী সদস্য শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, গৌরপদ দাশ বাচন, মনিমালা গায়েন ও মিজানুর রহমান। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কমিটি আগামী ১ (এক) বছর মেয়াদে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!