বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

কালিগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান এসএম জগলুল হায়দার এমপির (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জে সাতক্ষীরা ৪ আসনের কালিগঞ্জ অংশের ৮ টি ইউনিয়নের পূজা মন্ডপ গুলোতে  নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় কালিগঞ্জে সংসদ সদস্য এসএম জগলুল হায়দার এর আয়োজনে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে নগদ অর্থ প্রদান করেন এমপি মহোদয়ের প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক (প্রস্তাবিত কমিটি) ও উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি সজল মুখার্জী। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও দক্ষীন শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, পূজা উদযাপন কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রনজিত সরকার, সহ সভাপতি অসিত সেন ও সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, সদস্য আলমগীর হোসেন, সাংবাদিক শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন, দেবাশীষ কুমার রাকেশ প্রমুখ।
কালিগঞ্জ উপজেলার সাতক্ষীরা ৪ আসনের ৮টি ইউনিয়নের মোট ৩৭ টিপূজা মন্ডপের কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করেছেন। এসময়ে মুঠোফোনে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। সকলে সহাবস্থানে থেকে বৃহৎ এই উৎসব উদযাপন করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!