রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা 

বজ্রপাত প্রতিরোধে শ্যামনগরে তিন কিলোমিটার রাস্তায় তালবীজ রোপন

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

রবিবার (২৫ সেপ্টেম্বর ২০২২) বিকাল ৪:০০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও কাঁশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে শ্যামনগর উপজেলার কাঁশিমাড়ি ইউনিয়নে সোতা খালের দুইপাশে বজ্রপাত প্রতিরোধে তিন কিলোমিটার রাস্তায় তালবীজ রোপন করা হয়।

তালবীজ বপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, সভাপতিত্ব করেন উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কুষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম, ২নং কাঁশিমাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিসুর জামান আনিস, আরও উপস্থিত ছিলেন উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণ, কাঁশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ শফিকুল বারী, উপসহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন, লিডার্স এর মনিটরিং অফিসার রনজিত কুমার মন্ডল সহ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ ও জলবায়ু সহনশীল দলের সদস্যবৃন্দ।

জলবায়ু পরিবর্তনের কারনে বড়েছে দুর্যোগ। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় দুর্যোগের কারনে বেড়েছে সংকট। এই সংকট কাটিয়ে উঠতে না পারলে উপকূলের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাবে। এই ঝুঁকি থেকে কাটিয়ে উঠতে উপকূলে পরিবেশ সংরক্ষণে তালের বীজ বপন করার উধ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথি বলেন, পরিবেশ সংরক্ষণে বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে। তাল গাছ রোপন করা পরিবেশের জন্য আরও ভাল। কাঁশিবাড়িতে রাস্তার দুপাশে তালগাছ রোপন করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!