বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

বিশ্বের কাছে ক্ষতিপূরণের দাবী যুবদের

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাঁশি ইউনিয়নের গোলখালী ক্লোজারে যুব ফোরাম এবং দক্ষিণ বেদকাঁশি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) সকাল ৯:৩০ টায় বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচী ২০২২ এর অংশ হিসাবে জলবায়ু অবরোধ করা হয়।

উক্ত জলবায়ু অবরোধ কর্মসূচীতে সভাপতিত্ব করেন দক্ষিণ বেদকাঁশি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মোঃ রেজাউল করিম গাজী, উপস্থিত থেকে বক্তব্য তুলে ধরেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ জাফর মোড়ল, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম গাজী, বীর মুক্তিযোদ্ধা মোঃ বুলবুল তরফদার, যুব ফোরামের জহুরুল ইসলাম‍, রেজাউল করিম প্রমূখ।

অবরোধে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সংকট চরম আকার ধারণ করেছে। আপনারা দেখেছেন প্রতিবছর বেড়িবাঁধ ভেঙে যেয়ে আমাদের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। তাই আমাদের বাঁচার তাগিদে আমাদেরকে এক হয়ে এই আন্দোলনকে আরো বেগবান করতে হবে।

বক্তারা আরও বলেন, আমরা কয়রা উপকূল বাসী দূর্যোগ হলেই আমাদের পানিতে ঘরবাড়ি সহ সকল সম্পদের ক্ষতি সহ বহু জীবনহানী ঘটে। লবণ পানির অনুপ্রবেশের কারণে মানুষ কঠিন রোগে আক্রান্ত হচ্ছ ও অকালে মারা যাচ্ছে। ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ তার কর্ম হারিয়ে বেকার হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে  অন্য স্থানে চলে যাচ্ছে। এই সকল ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বিশ্ব জলবায়ু পরিষদের নেতাদের কাছে ক্ষতিপূরণ দাবি করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!