বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

কালিগঞ্জের নলতায় উদ্বোধন করা হয়েছে ন্যাশনাল ব্যাংক লিঃ এর উপশাখা

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় উদ্বোধন করা হয়েছে ন্যাশনাল ব্যাংকের উপ শাখা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নলতা উপশাখা’র ইনচার্জ শেখ বায়েজীদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি শেখ আকতার উদ্দীন আহমেদ।

উদ্বোধনকালে বক্তব্যে তিনি বলেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকসেবায় ইতিমধ্যে দেশ ও বিদেশে ব্যাপক সমাদৃত হয়েছে। আমরা তৃণমূল পর্যায়ে প্রান্তিক কৃষকদের ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বেশি বেশি সেবা পৌছে দিতে চাই। নলতা উপশাখা পীর কেবলা’র পাদদেশে হওয়ায় গুরুত্ব আরও বেশি। কালিগঞ্জ উপজেলা এলাকায় ন্যাশনাল ব্যাংকের গ্রহনযোগ্যতা বাড়াতে ব্যাংকের কর্মী কর্মকর্তাদের আরও বেশি আন্তরিক হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ন্যাশনাল ব্যাংকের খুলনার আঞ্চলিক প্রধান জালালউদ্দীন প্রমানিক, আঞ্চলিক অফিসের প্রিন্সিপ্যাল অফিসার আবতাবুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা শাখার ব্যাবস্থাপক বেলাল হোসেন, সাতক্ষীরা শাখার ব্যাবস্থাপক ইলিয়াস ইকবাল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা আহ্ছানিয়া মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা এলাকার ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন ব্যাংকের কর্মী কর্মকর্তা ও সুধীবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!