সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিসিএ-এর শ্রদ্ধা নিবেদন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ কটন এসোসিয়েশন (বিসিএ) বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত, এফবিসিসিআই এর অন্তর্ভুক্ত একটি “এ ক্লাস” বাণিজ্য সংগঠন।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কটন এসোসিয়েশন এর পক্ষ থেকে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার (৩০ আগস্ট) টুঙ্গিপাড়ায় বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং তার স্মরণে সেখানে দাড়িঁয়ে ১ (এক) মিনিট নিরবতা পালন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ কটন এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো.নুরুজ্জামান।

এসময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কাজী জিন্নাত আলী, টুঙ্গিপাড়া পৌরসভার প্যানেল মেয়র কাজী ফখরুল আলম, বিসিএ-এর সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজমল হক, ইদ্রিস আলী মোল্লা, মো.শামীম আহমেদ, মো.সাঈদ তসলিম আহমেদ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!