মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু

সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

✍️শেখ বেলাল হোসেন✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২২ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিক ভাবে প্রতিমাসে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রসাশনের সহযোগিতায় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে, এম, মাহাবুব কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার, শ্যামল কুমার চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর, মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কে, এম, মাহাবুব কবির পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। তিনি আরো বলেন, মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের রামকৃষ্ণ পোদ্দার কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশাদার চালকদের দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় প্রতিযোগিতা মূলক গাড়ি চালাবেন না, অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করিবেন না, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র উচ্চমান সহকারী মোঃ আব্দুল গফফার, অফিস সহকারি মোঃ সাইফুল ইসলাম, অফিস সহায়ক লিখন ও সীল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর ২৯ জন পেশাজীবি চালক অংশ গ্রহণ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!