
মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২২ উপলক্ষে গোপালগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. চৌধুরী শফিকুল আলম।
মো. নাজমুন ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মিজানুর রহমান হিটু, গোপালগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি এ্যাড. এম. এম. নাসির আহমেদ, শহিদুল ইসলাম, মো. নাজমুন ইসলাম প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মো. মিজানুর রহমান।