রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ

আমরা বন্ধুর উদ্যোগে তালায় ছোটবন্ধুদের মাঝে ফলজ, বনজ ও ঔষধু বৃক্ষ উপহার

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুর উদ্যোগে ছোটবন্ধুদের মাঝে ফলজ, বনজ ও ঔষধু বৃক্ষ উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় ৭৩ নং আটারই বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন ছোটবন্ধুর মাঝে এ উপহার প্রদান করা হয়। উপহার পেয়ে ৫ম শ্রেণির ছোটবন্ধু মেহেজাবুল হক মাহিম অনুভূতি প্রকাশ করে বলে- গাছ আমাদের বেঁচে থাকতে অক্সিজেন দেয়, জ¦ালানি হিসাবে কাঠ দেয়। গাছ পেয়ে আজ আমি খুশি। চতুর্থ শ্রেণির ছোটবন্ধু মরিয়াম সুলতানা মোহনা বলে- বড়বন্ধুদের উপহারের বৃক্ষ বাড়িতে রোপন করবো, যত্ন নিবো।

৭৩ নং আটারই বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন- আমরা বন্ধু সংগঠনের বৃক্ষ পেয়ে বিদ্যালয়ের শিশুরা খুব খুশি। আমাদের সকলের উচিত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষ রোপন করা। আমি এমন কার্যক্রমের জন্য আমরা বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি। এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিনা সুলতানা, মো. মিজানুর রহমান, আরিফা সুলতানা, আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্য তাপস সরকার, প্রান্ত, সুমন, লিমা, অর্ক, তৈবুর, আশিকুর রহমান, ইয়াকুব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!