মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

গোপালগঞ্জে অল্পের জন্য বশেমুরবিপ্রবির গাড়িচাঁপা থেকে প্রাণে বাঁচলো এক সাংবাদিক

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩০০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলার গোবরা ইউনিয়নে অবস্থিত শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিদিন সকাল- বিকাল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের আনা-নেওয়া করতে এক সাথে ৪/৫ টি বড় বাসগাড়ি বের হয়। তাও আবার বেশির ভাগ সময় চলাচল করে শহরের ভিতরকার সরু রাস্তা দিয়ে। এই সকল গাড়ির চালকদের অধিকাংশের বাড়ি গোপালগঞ্জেই। এদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তায় চলাচলরত পথচারীরা। এদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে পূর্বেও বিশ্ববিদ্যালয়ের সামনে একই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর জীবন কেড়ে নিয়েছিলো।

কিছুদিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের চালকদের সাথে ছাত্রদের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে এতে চালক ও শিক্ষার্থী উভয়েই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২ জন ড্রাইভারকে বরখাস্ত করে। এ ব্যপারে বিভিন্ন পত্রিকায় নিউজ ছাপা হয়। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে যাচ্ছে বশেমুরবিপ্রবির ছাত্র-ছাত্রী বহনকারী গাড়ির চালকেরা। রাস্তায় চলাচল সাধারণ পথচারী চালকদের কিছু বললে, বলে আপনাদের কোন টাইম নাই। গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের বাণীর চীফ রিপোর্টার এ.জেড আমিনুজ্জামান (রিপন)-এর জীবন অল্পের জন্য প্রাণে বেঁচে যান। গত সোমবার (৮ আগস্ট) দুপুরে বেপরোয়া গতিতে শহরের পাঁচুড়িয়া বাসষ্ট্যান্ড পার হয়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসগাড়ি তাকে অতিক্রম করে, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে একটুর জন্য প্রাণে বেঁচে যান ওই সাংবাদিক। পরবর্তীতে, ওই চালককে ঠিক মতো গাড়ি চালাতে বললে, উত্তরে চালক বলে, আপনার কোন টাইম নাই। আমিও গোপালগঞ্জের ছেলে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী জানান, অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান করছি যাতে ভবিৎষতে সড়কে সড়ক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!