বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

কালিগঞ্জে বঙ্গমাতা’র ৯২ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার (৮ আগস্ট) বেলা ১১ টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জনবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা খন্দকার ইসলাম এর সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য, বাংলাদেশের প্রেরণা, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা সিনিঃ  মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার , উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক প্রমুখ । এসময় বক্তাগন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে গভীরভাবে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেন ১৯৩০ সালে এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। মহীয়সী এই নারীর ৯২ তম জন্মবার্ষিকী জাতীয়ভাবে এবছর পালন করা হচ্ছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার জন্ম বার্ষিকী উপলক্ষে  উপজেলায় ৭জন হতদরিদ্র নারীকে আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন প্রাপ্ত মহিলারা হলেন লিমা আক্তার, উমা সরকার, মুসলিমা খাতুন, নাদিরা পারভীন, মিনারা খাতুন, জেবুন নাহার ও সুমাইয়া পারভীন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!