বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ৮ দলীয় ফুটবল টূর্ণামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় শেয়ালডাঙ্গা এসডি যুব সংঘের জয়লাভ

✍️ খন্দকার আনিসুর রহমান তাজু📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ৮ দলীয় ফুটবল টূর্ণামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতা প্রভাষক এম সুশান্ত।

বৃহষ্পতিবার(২৮ জুলাই) বিকালে সাতক্ষীরা সদর উপজেলাধীন ভাদড়া বাউকোলা মাঠে ভাদড়া বাউকোলা স্পোটিং ক্লাবের আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি আদর্শ কলেজের সহযোগীয় অনুষ্ঠিত খেলায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাস্টার রুহুল কুদ্দুস।  

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক এম সুশান্ত বলেন, ক্রীড়ার মাধ্যমে দেশ ও জাতিকে বিশে^র দরবারে পরিচিতি লাভ করানো সম্ভব। বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্যেগ গ্রহণ করেছেন। যার প্রেক্ষিতে আমাদের ছেলে মেয়েরা বিশে^র দরবারে একটি স্থান করে নিয়েছে। তিনি আরো বলেন আসুন মাদককে না বলি খেলাকে হ্যাঁ বলি।    

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ জাহিরুল ইসলাম, জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতা প্রভাষক মীর আবু সুফিয়ান, খন্দকার আনিসুর রহমান, শিক্ষক আমিমুল এহছান।  

খেলা পরিচালনা করেন রেফারি হাফিজুর রহমান, আসাদুর রহমান ও একরামুল। উপস্থিত ছিলেন ভাদড়া বাউখোলা স্পোটিং ক্লাবের বদরুল আলম, আতিয়ার রহমান,সাহেদ,তয়েব আলী,আরিফ প্রমুখ।

খেলায় শেয়ালডাঙ্গা এস ডি যুব সংঘ ও সাতক্ষীরা ওয়ারিয়ার ক্লাবের মধ্যে জাকজমকপূর্ণ খেলায় শেয়ালডাঙ্গা এসডি যুব সংঘ ১.০ গোলে জয় লাভ করে। হাজার দর্শক খেলা উপভোগ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!