বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

গোপালগঞ্জে কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জিইউজের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজের) নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ জুলাই) বিকালে প্রেসক্লাব গোপালগঞ্জে জিইউজে এ মতবিনিময় সভার আয়োজন করে।

গোপালগঞ্জ জিইউজে’র সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিকদের যৌক্তিক বিভিন্ন দাবি-দাওয়া, আধুনিক ও বহুতল বিশিষ্ট প্রেসক্লাব ভবন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন, জিইউজে’র নিবন্ধন প্রাপ্তিতে করণীয় সম্পর্কে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বৈধ প্রতিনিধি নিয়োগপত্র প্রাপ্তি সাপেক্ষে বস্তুনিষ্ঠভাবে সাংবাদিকতা করা এবং জেলায় অপসাংবাদিকতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র কার্যনির্বাহী সদস্য নূরে জান্নাত আক্তার সীমা প্রমুখ।

এসময় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি আলহাজ্ব ফরিদ আহম্মেদ,মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি আরিফ সোহেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি রাশেদ আহমেদ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মো.আলম নাজির, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!