মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে উচ্ছ্বসিত গোপালগঞ্জ সদর উপজেলার ১৬২টি অসহায় পরিবার (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি সহ সেমি পাকা ঘর নির্মাণ করে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তৃতীয় পর্যায়ে (দ্বিতীয় ধাপে) ৬৪ জেলায় ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপকারভোগীদের সাথে কথা বলেন এবং তাদের জীবন-যাপন ও আর্থ-সামাজিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকেই এ কার্যক্রমের আওতায় নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬২টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি সহ সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। জমি সহ সেমি পাকা ঘর পাওয়া সুবিধাভোগীদের মধ্যে অসহায়, প্রতিবন্ধী, দিনমজুর, বয়োবৃদ্ধ নারী-পুরুষ ছিলেন। প্রধানমন্ত্রীর উপহারের ঘর গুলো পেয়ে তারা খুবই উচ্ছ্বসিত।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুহুল আমিন শেখ, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, অফিসার ইনচার্জ মো. নাসীর উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, ভাইস-চেয়ারম্যান নিতিশ রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আলাউদ্দিন, সহকারী প্রকৌশলী উজ্জ্বল মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

একসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে সুবিধাভোগীদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের চাবি, সাব -কবলা দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।

গোপালগঞ্জে সদর উপজেলায় ১৬২টি, মুকসুদপুর উপজেলায় ৩০৭টি, কাশিয়ানী উপজেলায় ১০০টি, কোটালীপাড়া উপজেলায় ২০টি ও টুঙ্গিপাড়া উপজেলায় ৩০টি সহ মোট ৬১৯টি জমি সহ সেমি পাকা ঘর নির্মাণ করে সুবিধা ভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!