মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

আশাশুনিতে বেইলি ব্রীজের লোহার পাটাতনে ভেঙ্গে যান চলাচল বন্ধ

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-আশাশুনি সড়কের চাপড়ায় মরিচ্চাপ নদীর উপর নির্মিত বেইলি ব্রীজের লোহার পাটাতন (লোহার পাত) ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল থেকে উক্ত ব্রীজের উপর দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এরফলে, জেলা শহরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ চরম বিপাকে পড়েছেন।

দীর্ঘদিনের পুরাতন এই বেইলি ব্রীজ দিয়ে অনেকটা ঝুকি নিয়েই যান চলাচল করে আসছিল। মাঝে মধ্যে মালামাল বোঝাই ভারী যানবাহন ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় পাটাতন (লোহার পাত) ভেঙ্গে পড়ার ঘটনাও ঘটেছে। সড়ক ও জনপথ বিভাগ জোড়াতালি দিয়ে ব্রীজটি ঠিকঠাক করলেও ভারি যান চলাচল বন্ধ না হওয়ায় বর্তমান ব্রীজটি ভেঙ্গে জনভোগান্তি চরম পৌঁছেছে। শনিবার ভোরের কোন এক সময় ব্রীজের মাঝে বরাবর পাশাপাশি ৩টি পাটাতনের ২টি ভেঙ্গে পড়ায় বাস, মিনিবাস, ট্রাক ও বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে, মোটরসাইকেল, ইজিবাইক ও ইঞ্জিনভ্যান গুলো ঝুঁকি নিয়ে পারাপার হতে দেখা গেছে। এদিকে, যাত্রীবাহী বাসসহ অন্যান্য ভারী যান চালকরা শোভনালী ব্রীজ ও তেঁতুলিয়া ব্রীজ পার হয়ে অনেকটা ঘুরে সাতক্ষীরা শহর যাতয়াত করতে বাধ্য হচ্ছে বলে জানা গেছে।

চাপড়া গ্রামের স্কুল শিক্ষক আলহাজ্ব মাওঃ মনিরুজ্জামান জানান, গত বছর একই স্থানে ব্রীজের পাটাতন ভেঙ্গে ইট বোঝাই ট্রাক মরিচ্চাপ নদীর চর পড়ে গিয়েছিল। এছাড়া অসংখ্যবার এই ব্রীজ ভেঙ্গে ভোগান্তির সৃষ্টি হয়েছে।

আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.কে হাসান জানান, ভেঙ্গে যাওয়ার পর অবশিষ্ট একটি পাটাতনের উপর দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে দুই ও তিন চাকার গাড়িসহ সাধারন মানুষ চলাচল করছে। এতে যেকোন সময় আরও দুর্ঘটনার ঘটনার আশংকা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাল পতাকা দিয়ে জনসাধারণকে সতর্কতা অবলম্বন করে চলাচলের কথা বলা হয়েছে। ব্রীজটির ভাঙা অংশ মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। তিনি আরো জানান, রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!