বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পানিবন্দী মানুষের চলাচলের সুবির্ধার্থে সাতক্ষীরা পৌরসভার ফ্রি বাহণ উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ১০৯১ বার পড়া হয়েছে

সাম্প্রতিক অতি ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় সাতক্ষীরা পৌরসভার ০৩নং ওয়ার্ডের বদ্দিপুর কলোনী এলাকার পানিবন্দী দুর্গত মানুষের চলাচলের সুবির্ধার্থে পৌরসভা কর্তৃক প্রদত্ত ফ্রি বাহণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকাল ০৫টায় ফ্রি বাহণ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় তিনি বলেন, ‘অতি ভারী বর্ষণে বদ্দিপুর কলোনী, পুলিন পাড়া, আলিয়া মাদ্রাসা পূর্ব পাড়া ও তালতলা ঋষি পাড়ার প্রায় ২/৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ৫টি কাচা ঘর পড়ে যাওয়ায় তাদের ঘর সংস্কার বাবদ ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং পানিবন্দী অসহায় পরিবারদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এ খাদ্য সহায়তা অব্যহত থাকবে।

জলাবদ্ধতা নিরসনে ড্রেণ করে পানি নিষ্কাশন সম্ভব নয়। গত বারের মত সেচ পাম্প দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। একদিনে সেচ পাম্প দিয়ে যে পরিমান পানি নিষ্কাশন করা হচ্ছে। অতি বর্ষণের ফলে এক ঘন্টা পানি হলেই আগের চেয়ে বেশি পানি বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরা পৌরসভা সব সময় উন্নত নাগরিক সেবা দিতে প্রস্তুত আছে। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে মরিচ্চাপ ও বেতনা নদী আবার খনন করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ০৩নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আব্দুস সেলিম। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!