মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৭৭ বার পড়া হয়েছে

“আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু”।।এ প্রতিপাদ্যে আজ শনিবার (২৫ জুন) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনে সকাল ১০ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।  

এ সময় গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহাবুব, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোসাঃ নাজমুন নাহার, একেএম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, বীরমুক্তি যোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ জেলা-উপজেলায় অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর শুভ উদ্বোধনের অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সকলে সরাসরি উপভোগ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!